অঘোষিত ফাইনালে মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয় আবাহনীর

ঢাকা প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছে আবাহনী। মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীকে ৬ উইকেটে হারায় তারা।

এ দিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান তোলে মোহামেডান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৪০.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে আবাহনী। এ জয়ের ফলে ঢাকা প্রিমিয়ার লিগে ২৩তম শিরোপা জিতল আবাহনী।

সংক্ষিপ্ত স্কোর
মোহামেডান ৫০ ওভারে ২৪০/৭
আবাহনী ৪০.৪ ওভারে ২৪৩/৪
আবাহনী ৬ উইকেটে জয়ী

Exit mobile version