অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই বাংলাদেশী আম্পায়ার

দক্ষিণ আফ্রিকায় ১৯ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসর। সব দলই পৌঁছে গেছে আফ্রিকার মাটিতে।

টুর্নামেন্টের জন্য ১৬জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল।

সোহেল ১৯ জানুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দায়ীত্ব পালন করবেন। এই ম্যাচে আরেক ফিল্ড আম্পারহিসেবে দায়ীত্ব পালন করবেন আয়ারল্যান্ডের রোল্যান্ড ব্ল্যাক। অন্যদিকে কিম্বার্লিতে ২১ জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মুকুল।

এবারের টুর্নামেন্টে মোট ম্যাচের সংখ্যা ৪১টি। এর মধ্যে মুকুল ও গাজী সোহেল একটি করে ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়ীত্ব পালন করবেন।

Exit mobile version