অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৩১ মার্চ শুরু হওয়া সিরিজের পরের দুই ম্যাচ আগামী ২ ও ৪ এপ্রিল অুনষ্ঠিত হবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তিনটি পরিবর্তন করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।
ওয়ানডে দলে থাকা নিশিতা আক্তার, ফারজানা হক পিংকি ও দিশা বিশ্বাস টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি। তাদের জায়গার দলে এসেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও দিলার আক্তার দোলা।
নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, ‘তিষ্ণাকে একজন বাঁহাতি পেসার এবং বোলিংয়ে বৈচিত্র্য আনতে পারবেন এই কারণেই দিশার জায়গায় তৃষ্ণাকে নেয়া হয়েছে। আর পিংকির জায়গায় দোলাকে নেয়ার কারণ সে একজন উইকেটরক্ষক ব্যাটার যাকে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য সম্ভাবনাময় হিসেবে মনে করছি।’
নিশিতার জায়গায় শরিফা খাতুনকে নেয়ার ব্যাপারে সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘‘সে একজন অলরাউন্ডার যিনি অফস্পিন বোলিং করেন এবং লোয়ার অর্ডারে ব্যাটিংটা তার বড় শক্তি। ভবিষ্যতে সো আমাদের বড় অস্ত্র হতে পারে।”
টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।
