আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর আজম। সবশেষ ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফর্মেটেই পাকিস্তানের অধিনায়কত্ব হারিয়েছিল বাবর আজম। নেতৃত্ব হারানোর চার মাস যেতে না যেতেই ফের অধিনায়কত্ব ফিরে পেলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, ‘বিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশে বাবর আজমকে সাদা বলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।’
ভারতের মাটিতে বিশ্বকাপ ব্যর্থতার পর তিন ফর্মেটেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। ফলে তার পরিবর্তে টেস্টে শান মাসুদ আর টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেয়া হয়েছি শাহীন আফ্রিদিকে। তবে পাকিস্তানের ওয়ানডে সংস্করণ রাখা হয়েছিলো ফাঁকা। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চার মাসের মাথায় ফিরে পেলেন নেতৃত্ব। তবে শানকে টেস্টে রেখে বাবরকেই সাদা বলের নেতৃত্বে ফিরিয়েছে পিসিবি।
