• তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
  • Login
খেলা.লাইভ
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

      ২০২৩ বিশ্বকাপে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার প্রবৃদ্ধি

      বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই বোর্ড পরিচালক

      আন্দ্রে রাসেল ঝড়; রংপুরকে হারিয়ে শীর্ষ দুইয়ে কুমিল্লা

      মুস্তাফিজ ও লিটনের পর এবার তদন্ত কমিটিকে ব্যাখ্যা দিলেন নাসুম

      দার্জিলিংয়ের একাধিক হোটেল বাংলাদেশিদের বয়কট করবে!

      ‘হিংসুটে’ পাকিস্তানী ক্রিকেটারদের হুশিয়ার করলেন মোহাম্মদ শামি

No Result
View All Result
খেলা.লাইভ
No Result
View All Result
Home স্পোর্টস আপডেট ফুটবল

আর্থিক স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্নের মুখে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক by ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫
in ফুটবল
Reading Time: 2 mins read
0
A A
0
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ, ৪ জুন ভুটান ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে, দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দর্শকদের এমন উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু খেলা শেষ হওয়ার দুই মাস পার হলেও এই দুটি ম্যাচের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এখনও প্রকাশ করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে নির্বাহী কমিটির বৈঠকে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

সভা সূত্রে জানা গেছে, ভুটান ও সিঙ্গাপুরের ম্যাচ দুটি আলাদা আয়োজন হলেও, বৈঠকে আয়-ব্যয় একসঙ্গে উপস্থাপন করা হয়। এতে নির্বাহী কমিটির বেশ কয়েকজন কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আপত্তি জানান। তাঁদের অভিযোগ, এতদিন পরও পূর্ণাঙ্গ আর্থিক তথ্য দিতে না পারা ফিন্যান্স বিভাগের গাফিলতির পরিচায়ক। এক সহ-সভাপতি ক্ষোভ প্রকাশ করে ফিন্যান্স বিভাগের কর্মীদের রদবদলের দাবি তুলেছেন বলেও জানা গেছে।

ম্যাচ দুটির সময়ে টিকিট বিক্রি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ভিআইপি, হসপিটালিটি বক্স ও ভিভিআইপি গ্যালারির টিকিট বিক্রির সুনির্দিষ্ট হিসাব জানতে চেয়েছিলেন বৈঠকে উপস্থিত একাধিক সদস্য। তবে ফিন্যান্স বিভাগ বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হয়। এমনকি নির্বাহী কমিটির কয়েকজন সদস্য নিজেরাই টিকিট কিনলেও সেই ক্রয়ের তালিকায় তাঁদের নাম নেই, এমন অসঙ্গতিও ধরা পড়ে। ফলে আলোচনায় বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস টিকিট বিক্রির কার্যক্রম তদারকির দায়িত্বে ছিলেন। গণমাধ্যম একাধিকবার তাঁকে এই ব্যাপারে প্রশ্ন করলেও সুনির্দিষ্ট অঙ্ক তিনি জানাননি। তাঁর ভাষ্য ছিল, ফিন্যান্স বিভাগই হিসাব দেখবে। তবে বৈঠকের পর মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে আবার ভুটান-সিঙ্গাপুর ম্যাচের হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে। কেউ যদি টাকা পায় সেটা পরিশোধ করব, আবার আমরা যদি পাই সেটাও ফান্ডে আনব।”

এই বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়। বাফুফের গঠনতন্ত্র সংশোধনের জন্য আগে গঠিত তিন সদস্যের কমিটি একটি খসড়া জমা দিয়েছে। সেই প্রস্তাবিত খসড়ার ওপর নির্বাহী কমিটির সদস্যদের এক মাসের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপী জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন, আরেক সহ-সভাপতি সাব্বির আহদেম আরেফ ক্লাব ও ডিএফএ’র সঙ্গে মতবিনিময় করবেন।

রেফারিং বিভাগের ওপরও গুরুত্বারোপ করা হয় বৈঠকে। গত মৌসুমে বাফুফের কোনো রেফারিজ কমিটি ছিল না। এবার সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপীকে রেফারিজ কমিটির চেয়ারম্যান করা হয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কমিটি সরকারের বরাদ্দকৃত অর্থ ব্যবহারের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের পূর্ববর্তী কমিটি সরকারের বরাদ্দ ২০ কোটি টাকার পূর্ণাঙ্গ হিসাব দিতে ব্যর্থ হয়েছিল। নতুন কমিটি সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বচ্ছতা রক্ষায় কঠোর হতে চাইছে।

নারী ফুটবল দলের প্রাপ্য দেড় কোটি টাকা এখনও প্রদান করা হয়নি। এ বিষয়ে বৈঠকে আলোচনা না হলেও পরে সাংবাদিকদের প্রশ্নে আমিরুল ইসলাম বাবু বলেন, “আমাদের যে কমিটমেন্ট রয়েছে সেটা অবশ্যই পূরণ করব। তারা এখন ভুটানে খেলছে। তারা বিদেশে অনুশীলন করবে ও অন্তত দু’টি ম্যাচ খেলবে সেটা নিশ্চিত।”

এছাড়া ফুটসাল ও বয়সভিত্তিক দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। ফুটসাল দল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় যাবে এশিয়ান কাপ বাছাই খেলতে। অনূর্ধ্ব-১৭ দলের শ্রীলঙ্কা ও চীন সফরের ব্যয় বহন করবে রেডিয়্যান্ট ফার্মাসিটিক্যাল।

প্রকিউরমেন্ট পলিসি নিয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানান, “ফিফার গাইডলাইন অনুযায়ী আমরা প্রকিউরমেন্ট পলিসি অত্যাধুনিক করেছি। আজকের সভায় সেটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।”

জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় ছাড়েনি বসুন্ধরা কিংস, যদিও বৈঠকে এ নিয়ে আলোচনা হয়নি। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান সশরীরে উপস্থিত না থাকলেও অনলাইনে অংশ নেন। ২১ সদস্যের মধ্যে ২০ জনই বৈঠকে যুক্ত ছিলেন।

সব মিলিয়ে, ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আর্থিক অসঙ্গতি বাফুফের স্বচ্ছতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ হিসাব জমা দিতে বলা হলেও, তা কতটা স্বচ্ছভাবে উপস্থাপিত হয় সেটিই এখন দেখার বিষয়।

সরাসরি আপনার ডিভাইসে এই পোস্ট বিভাগ সম্পর্কে রিয়েল টাইম আপডেট পান, এখনই সাবস্ক্রাইব করুন।

সদস্যতা ত্যাগ করুন

Related Posts

তুরস্কের আনাতোলিতে হুসেইন আয়গুন ফুটবল সেন্টারে ইরান ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

তুরস্কে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

মার্চ ২৬, ২০২৬
ম্যানইউ ছাড়তে চাইছেন কাসেমিরো

কাসেমিরোর দিকে নজর ইন্টার মায়ামির

মার্চ ২৬, ২০২৬
জাতীয় দলের জার্সিতে সতীর্থদের সঙ্গে মেসি

ঘরের মাঠে আবার মেসিকে দেখবে আর্জেন্টাইনরা

মার্চ ২৬, ২০২৬
গোলের পর বার্সেলোনার ইওয়া পাজোর

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত

মার্চ ২৬, ২০২৬
হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

মার্চ ২৬, ২০২৬
ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ চায় প্রতিদ্বন্দ্বিতা করতে

ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ চায় প্রতিদ্বন্দ্বিতা করতে

মার্চ ২৫, ২০২৬
Load More
  • Trending
  • Comments
  • Latest
হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

হামজাকে আটকাতে পরিকল্পনা করছে ভিয়েতনাম

মার্চ ২৬, ২০২৬
যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে ২-০ গোলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করলো বাংলাদেশ।

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

মার্চ ২৪, ২০২৬
ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ চায় প্রতিদ্বন্দ্বিতা করতে

ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ চায় প্রতিদ্বন্দ্বিতা করতে

মার্চ ২৫, ২০২৬
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে গোলের পর বায়ার্ন মিউনিখের খেলোয়াড়রা

১৪ বছরে ১৩তম শিরোপা জয়ের হাতছানি বায়ার্নের সামনে

মার্চ ২২, ২০২৬
তুরস্কের আনাতোলিতে হুসেইন আয়গুন ফুটবল সেন্টারে ইরান ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

তুরস্কে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

মার্চ ২৬, ২০২৬
ম্যানইউ ছাড়তে চাইছেন কাসেমিরো

কাসেমিরোর দিকে নজর ইন্টার মায়ামির

মার্চ ২৬, ২০২৬
জাতীয় দলের জার্সিতে সতীর্থদের সঙ্গে মেসি

ঘরের মাঠে আবার মেসিকে দেখবে আর্জেন্টাইনরা

মার্চ ২৬, ২০২৬
গোলের পর বার্সেলোনার ইওয়া পাজোর

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত

মার্চ ২৬, ২০২৬

Recommended

তুরস্কের আনাতোলিতে হুসেইন আয়গুন ফুটবল সেন্টারে ইরান ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

তুরস্কে ইরানের বিশ্বকাপ প্রস্তুতি শুরু

মার্চ ২৬, ২০২৬
ম্যানইউ ছাড়তে চাইছেন কাসেমিরো

কাসেমিরোর দিকে নজর ইন্টার মায়ামির

মার্চ ২৬, ২০২৬
জাতীয় দলের জার্সিতে সতীর্থদের সঙ্গে মেসি

ঘরের মাঠে আবার মেসিকে দেখবে আর্জেন্টাইনরা

মার্চ ২৬, ২০২৬
গোলের পর বার্সেলোনার ইওয়া পাজোর

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদ বিধ্বস্ত

মার্চ ২৬, ২০২৬
খেলা.লাইভ

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech

দরকারী লিঙ্ক

  • তথ্য
  • বিজ্ঞাপন
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বিপিএল – ২০২৬

আমাদের সাথে সংযুক্ত হন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ক্রিকেট
  • ফুটবল
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • ই স্পোর্টস
  • অন্যান্য
    • টেনিস
    • হকি
    • অ্যাথলেটিক্স
    • স্পোর্টস আপডেট
    • কাবাডি
    • ক্যাম্পাসের খেলা
    • গ্যারেজ টু ফিল্ড
    • নোটিফিকেশন
    • স্কোর কার্ড
  • উইমেন অনবোর্ড
  • এডিটরস পিক
  • ভিডিও স্টোরি
  • ইভেন্টস
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬
    • বিপিএল – ২০২৬
    • আইপিএল-২০২৪
    • বিপিএল ২০২৪
    • টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪
    • বিশ্বকাপ ২০২৩

এডিটর-ইন-চিফ : সাবরিনা জামান
© 2023 Khela Live - A Concern of Forward Tech