আল-নাসরের জার্সিতে রোনালদোর ৫০ গোল

সৌদি প্রো লিগে আল-নাসরকে আরো একটা জয় এনে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার তার করা একমাত্র গোলে আল-নাসর হারিয়েছে আল আহলিকে। ৬৮ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। আল নাসরের হয়ে গেলো তার ৫০ তম গোল।

ফাউলের সুবাদে আল নাসর পেনাল্টিটি পেয়েছিল। ভিএআর দেখে রেফারি পেনাল্টির নির্দেশনা দিয়েছিলেন। গোলের এমন সহজ সুযোগ নষ্ট করেননি রোনালদো।

২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। তারপর একের পর এক গোল করে পর্তুগিজ উইঙ্গার।

আল-নাসরের হয়ে গোলের হাফ সেঞ্চুরি পূর্ণ করতে তাকে ৫৮ ম্যাচ খেলতে হয়েছে। সৌদি প্রো লিগ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ, সুপার ও আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপে এ গোলগুলো করেছেন এ পর্তুগীজ তারকা।

পেনাল্টি থেকে গোল করার আগে রোনালদো আরো একবার বল জালে ফেলেছিলেন। কিন্তু অফসাইডের কারণে তার করা গোল বাতিল হয়। একই পরিস্থিতির শিকার হয়েছেন আল-আহলির রবার্তো ফিরমিনো। লিভারপুলের সাবেক এ তারকার একটা গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

এ জয়ের পরও শিরোপা রেসে আল-হিলালের চেয়ে অনেক পিছিয়ে রোনালদোর ক্লাব। ২৪ ম্যাচ শেষে আল-নাসরের পয়েন্ট ৫৬। অন্যদিকে আল-হিলালের পয়েন্ট ৬৫।

Exit mobile version