ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল, ইপিএলে আজ সুপার সানডে। শিরোপা নির্ধারণী ম্যাচ হয়ে যেতে পারে তিন টেবিল টপারের জন্য। মাঠে নামছে পয়েন্ট টেবিলের তিন শীর্ষ দল আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার সিটি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টেবিলের দুইয়ে থাকা স্বাগতিক লিভারপুল খেলবে টেবিলের নবমস্থানে থাকা ব্রাইটনের বিপক্ষে। আর সাড়ে ৯টার ম্যাচে টেবিল টপার আর্সেনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ও টেবিলের তিনে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
লিগের ২৮ রাউন্ড শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। পয়েন্টে সমান হলেও গোলগড়ে পিছিয়ে টেবিলের দুইয়ে আছে লিভারপুল। এর এক পয়েন্ট কম নিয়ে তৃতীয়স্থানে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ মূলত এই তিন ক্লাবের মধ্যেই জমে উঠেছে। টেবিলের চারে থাকলেও এক ম্যাচ বেশি খেলা অ্যাস্টন ভিলার সংগ্রহ ৫৯।
লিগের ২৯তম রাউন্ডের ম্যাচটি লিভারপুলের জন্য তুলনা্মূলক সহজ। কেননা তারা খেলতে যাচ্ছে টেবিলের নবমস্থানে থাকা ব্রাইটনের বিপক্ষে। অবশ্য লিভারপুলের মাঠ থেকে আগের তিন ম্যাচেই ড্র করেছে ব্রাইটন।
এই ম্যাচে লিভারপুল জয় পেলে তাদের নামের পাশে যোগ হবে ৬৭ পয়েন্ট। সে তুলনায় কিছুটা অস্বস্তিতে লিভারপুলের সমান ৬৪ পয়েন্ট আর্সেনালের এবং ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীস্থানে থাকা ম্যানচেস্টার সিটির।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের ম্যাচটি হতে পারে শিরোপা নির্ধারণী। এই ম্যাচের পরাজিত দল পিছিয়ে যাবে তিন পয়েন্টের ব্যবধানে। তখন শিরোপা রেসে টিকে থাকতে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। সে পথে নিশ্চয়ই পা বাড়াতে চাইবে না। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করলে এর সুবিধা পাবে লিভারপুল। সব মিলিয়ে ইপিএল ভক্তদের জন্য আজকের দিনটা বেশ জমজমাট।
