ইউরো কাপ ফুটবলের শেষ তিন দল চূড়ান্ত

চলতি বছরের জুনে পর্দা উঠবে ইউরো কাপের। এবারের আসরে ২৪টি দল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আগেই ২১টি দেশ বাছাই পর্ব খেলে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছিলো। গতকাল রাতে প্লে-অফ ফাইনাল শেষে বাকি থাকা তিনটি দলকে পেয়ে গেছে ইউরো।

প্লে-অফের ম্যাচ জিতে জার্মানির টিকেট নিশ্চিত করেছে ইউক্রেন, পোল্যান্ড ও জর্জিয়া। শেষ মুহূর্তের গোলে জিতেছে ইউক্রেন। অন্যদিকে জর্জিয়া ও পোল্যান্ডকে জিততে হয়েছে পেনাল্টি শুট-আউটে।

আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেন।

চূড়ান্ত পর্বে ‘ই’-গ্রুপে ইউক্রেনের প্রতিপক্ষ বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া।

গ্রিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোতে জায়গা করে নিয়েছে জর্জিয়া।

ইউরোর এবারের আসরে জর্জিয়া খেলবে ‘এফ’-গ্রুপে। সেখানে তাঁদের সঙ্গী পর্তুগাল, তুরস্ক ও চেক প্রজাতন্ত্র।

কার্ডিফে স্বাগতিক ওয়েলসকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড।

চূড়ান্ত পর্বে পোল্যান্ড খেলবে ‘ডি’ গ্রুপে ফ্রান্স, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার সাথে।

Exit mobile version