ইনজুরিতে তাসকিন; জানা গেলো সর্বশেষ অবস্থা

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকী নেই। এর মাঝেই পাঁজরের চোটে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। একারণেই মূলত জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে দেখা যায়নি বাংলাদেশের এই তারকা পেসারকে। এমন অপ্রত্যাশিত চোট ঠিক কতটা গুরুতর সেই প্রশ্নেই সরব ক্রিকেটাঙ্গন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে টাইগার এই পেসারের সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হলে তিনি জানান, ‘তাসকিনের স্ক্যান করানো হয়েছে। সন্ধ্যায় রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ‘

এছাড়া আজকের ম্যাচ শেষে বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্তকে তাসকিনের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘এখনো আপডেট পাইনি। আমি জানি (সে) ভালো আছে। আসলে এটা ফিজিও এবং ডাক্তার ভালো ফিডব্যাক দিতে পারবে। ‘

Exit mobile version