ইনজুরি সময়ের গোলে ম্যানইউয়ের নাটকীয় জয়

ইংলিশ প্রিমিয়ার লিগ

এক সময়ে ক্লাব ফুটবলে বিশ্ব কাঁপানো দল ম্যানচেস্টার ইউনাইটেড এখন নিজেদের হারিয়ে খুঁজে ফিরছে। প্রিমিয়ার লিগে নাজুক অবস্থা তাদের। তবে বৃহষ্পতিবার রাতে দলটি পেয়েছে নাটকীয় এক জয়। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে কোবি মাইনুর করা গোলে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে তারা। হারিয়েছে ওলভারহাম্পটনকে।

ম্যানচেস্টারের এটি এক নাটকীয় জয়। অথচ সহজ জয়ের পথেই ছিল। মার্কাস রাশফোর্ড এবং রাসমার হোজলান্ডের গোলে ম্যাচের শুরুতেই তারা দুই গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই ম্যাচে উলভারহাম্পটন ৩-৩ গোলে সমতা নিয়ে এসেছিল। তারপরও শেষ রক্ষা হয়নি। ৯৭ মিনিটে কোবি মাইনুর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

নিশ্চিত পয়েন্ট ভাগাভাগি করতে চলেছিল উলভারহাম্পটন। কেননা তারা সমতাসূচক গোলটি পেয়েছিল ৯৫ মিনিটে। এ অবস্থায় ম্যানইউয়ের অন্ধ সমর্থকও জয়ের স্বপ্ন দেখার দুঃসাহস দেখায়নি। কিন্তু কোবি মাইনু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ওলভারহাম্পটনের পাবলো সারাবিয়া ৭১ মিনিটে ব্যবধান কমান। চার মিনিট পর ম্যানইউকে ৩-১ গোলে এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে। ৯৫ মিনিটে পেড্রো নেটো সমতায় ফিরিয়ে এনে ম্যানইউকে হতাশায় ডুবিয়ে দেন। তবে তা মাত্র দুই মিনিটের জন্য। 

Exit mobile version