টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান তুলেছে স্বাগতিকরা। মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। ঝড়ো ব্যাটিংয়ে ওপেনিংয়ে ১৫২ বলে ১৭৬ রানে জুটি গড়েন তারা। সাইফের ষষ্ঠ ছক্কায় ওয়ানডেতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে ষষ্ঠবার ১৫০ রান তোলে বাংলাদেশ।
সর্বোচ্চ ২৯২, ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন ও তামিমের। সাইফ ৭২ বলে ছয়টি করে দৃষ্টিনন্দন চার ও ছক্কায় ৮০ রানে বিদায় নেন। এদিন ৪৪ বলে চারটি করে চার ও ছক্কায় ফিফটি পূর্ণ করেন সাইফ। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার গত আফগানিস্তান সিরিজ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে শুরু করেন। এরপর থেকে ধারাবহিক ব্যাটিং উপহার দেন।
সতীর্থকে হারিয়ে সৌম্য বেশিক্ষন টিকতে পারেনি। সেঞ্চুরি বঞ্চিত হয়ে ব্যক্তিগত ৯১ রানে বিদায় নেন। ৮৬ বলে সাত বাউন্ডারি ও চার ছক্কায় এ রান করেন সৌম্য। বাংলাদেশের দলীয় রান তখন ২৮.১ ওভারে ২ উইকেটে ১৮১ রান।
চতুর্থ উইকেট জুটিতে হৃদয়কে সঙ্গে নিয়ে ৭০ বলে ৫০ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ভালো শুরুর পর হঠাৎ ছন্দ পতন। হৃদয় ৪৪ বলে ২৮ রানে তখন বিদায় নেন তখন দলীয় ৩৯.৫ ওভারে ২৩১। শেষ ১০ ওভারে বাংলাদেশ খুব বেশি রান করতে পারেনি।
শান্ত ৫৫ বলে তিন ছক্কায় ফিরে যান ৪৪ রানে। এরপর দ্রতই উইকেট হারায় স্বাগতিকরা। মাহিদুল ইসলাম অঙ্কন ৬,রিশাদ ৩ ও নাসুম আহমেদ বিদায় নেন ১ রানে। ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে বাংলাদেশ।
শেষ দিকে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দ্রত রান তুলতে পারেনি। মিরাজ ১৭ বলে ১৭ রান করে বিদায় নেন। তবে নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন। বল হাতে আকিল হোসেন ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া অ্যালিক অ্যাথানেজ ৭ ওভারে ৩৭ রান দিয়ে নেন তুটি উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















