ওয়ানডে সিরিজ শেষে এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজকে খেলবে টাইগাররা। তার জন্য প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বিসিবির ঘোষিত স্কোয়ার্ডে ফিরেছেন অধিনায়ক লিটন কুমার দাস। আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডঃ লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
