কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকের সুবাদে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত রাতে তারা কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৫-০ গোলে হারিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে এটা রিয়াল মাদ্রিদের টানা দ্বিতীয় জয়।
রিয়াল মাদ্রিদ বড় জয় পেলেও ম্যাচে প্রথম গোলের সুযোগ পেয়েছিল কাজাখস্তানের পুচকে ক্লাবটি। ম্যাচ শুরুর মাত্র ১৩ সেকেন্ডে তারা থিবো কোর্তোয়ার পরীক্ষা নেয়। দাস্তান সাতপায়েভের পরীক্ষায় ভালোমতো টিকে যান কর্তোয়া। এক মিনিট পর জর্জিনিও গেলের চেষ্টা করেন।
রিয়াল মাদ্রিদ প্রথম গোলের দেখা পায় ২৫ মিনিটে। রিয়ালের আর্জেন্টাইন তুর্কি মাস্তানতুয়োনোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে গোলের সহজ সুযোগ কাজে লাগাতে মোটেও দেরি করেননি।ম্যাচের প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। তবে বিরতির পরপরই এই ফ্রেঞ্চ তারকা দ্বিতীয় গোলের দেখা পান।
কাজাখ ক্লাবের ওপর দিয়ে শেষ ১৭ মিনিটে একটা ঝড় বয়ে যায়। সেই ঝড়ে একে একে তিন গোল হজম করতে হয় কাইরাত আলমাতিকে। ৭৩ মিনিটে এমবাপ্পে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৮৩ মিনিটে এডুয়ার্ডো কামাভিনগা স্কোর শিটে নাম লেখান। আর রেফারির শেষ বাঁশি বাজানোর আগে ব্রাহিম দিয়াজ দলের হয়ে পঞ্চম গোল করেন। বড় ব্যবধানে জয়ের ফলে পয়েন্ট টেবেলি দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















