এশিয়া কাপের ফাইনালের দিন বিসিসিআইয়ের নির্বাচন

এশিয়া কাপের ফাইনালের দিন বিসিসিআইয়ের নির্বাচন

এশিয়া কাপের ফাইনালের দিন বিসিসিআইয়ের নির্বাচন ! ৭০ বছরের বেশি রজার বিনিরকে বিসিসিআইয়ের সভাপতির পদ ছেড়ে দিতে হয়েছে। তাই ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহসভাপতি রাজিব শুক্লা। বোর্ড নতুন সভাপতি নির্ধারণ করতে আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের দিন-তারিখ ঠিক করেছে।

অন্যদিকে ২৮ সেপ্টেম্বর বসবে এশিয়া কাপের ফাইনাল। সেদিনই বাংলাদেশ সময় বেলা ১২টায় বিসিসিআইয়ের বার্ষিক বোর্ড সভা। সেই সভায় সভাপতির পাশাপাশি নির্বাচন হবে সহসভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে। নির্বাচনের দিনক্ষণ জানিয়ে বিসিসিআইয়ের বর্তমান সচিব দেবজিৎ সাইকিয়া এরইমধ্যে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

বোর্ড সভার এজেন্ডায় আছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল এবং আইপিএল ও ডব্লিউপিএলের গভর্নিং কাউন্সিল। জেনারেল বডি থেকে একজন এবং ভারতীয় ক্রিকেটারদের সংস্থা থেকে দুজনকে অ্যাপেক্স কাউন্সিলে অন্তর্ভুক্ত করবে বোর্ড।

আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল। প্রশাসক হিসেবে তিনি প্রায় ৬ বছর অতিবাহিত করতে চলেছেন। ফলে তাকেও চেয়ারম্যানের পদটি ছেড়ে বাধ্যতামূলক ‘কুলিং পিরিয়ডে’ যেতে হচ্ছে। এই পদে আসতে পারেন ভারপ্রাপ্ত হিসেবে বোর্ড সভাপতির দায়িত্ব পালন করতে থাকা রাজিব শুক্লা।

ধুমালের জায়গায় আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজিব শুক্লা বা এমসিএর সাবেক সচিব সঞ্জয় নায়েক। এমনই গুঞ্জন। শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তাহলে তার জায়গায় সহসভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান ও বিজেপি নেতা রাকেশ তিওয়ারি।

Exit mobile version