এশিয়া কাপ নিয়ে অবশেষে মুখ খুললেন আইয়ার

এশিয়া কাপ নিয়ে অবশেষে মুখ খুললেন আইয়ার

এশিয়া কাপ নিয়ে অবশেষে মুখ খুললেন আইয়ার । সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের শ্রেষ্ঠ লড়াই । আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ হয়নি শ্রেয়াস আইয়ারের। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স ছিল তার। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ৩০ বছর বয়সি এই ক্রিকেটার।

এশিয়া কাপের দলে শ্রেয়াস আইয়ারের জায়গা না পাওয়ায় বিস্ময় ছড়িয়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন বাদ পড়লেন শ্রেয়াস আইয়ার? ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও রবিচন্দ্রন অশ্বিন প্রকাশ্যে বলেছিলেন, শ্রেয়াসের সঙ্গে অন্যায় হয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে শ্রেয়াস এশিয়া কাপের দলে জায়গা না পাওয়ায় মুখ খুলেছেন। তিনি বলেন, ‘এটা তখনই হতাশাজনক যখন আপনি জানেন, একাদশে থাকা আপনার প্রাপ্য ছিল। এমন পরিস্থিতিতে বাদ পড়াটা কষ্টদায়ক। তবে কেউ যদি ধারাবাহিকভাবে পারফর্ম করে এবং দলের জন্য অবদান রাখে, তাহলে তাকে অবশ্যই সমর্থন করা উচিত। সবশেষে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। দল জিতলে সবাই খুশি থাকে।’

আইপিএল ২০২৫-এ দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন তিনি। এর আগের মৌসুমে পাঞ্জাব কিংসের হয়েও ৬০৪ রান করেছিলেন, যদিও দলটি ফাইনালে হেরে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। এমনকি এশিয়া কাপের রিজার্ভ তালিকাতেও জায়গা পাননি শ্রেয়াস। ভারতের ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক।

Exit mobile version