ওভালে দ্বিতীয় দিনেও বোলারদের দাপট; ৫২ রানের লিড ভারতের

ইংল্যান্ড-ভারতের ৫ ম্যাচের টেস্ট সিরিজ

যশস্বী জয়সওয়াল পুল শট খেলছেন।

স্বাগতিক ইংল্যান্ড ও ভারতের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট ওভালে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও বোলাররা দাপট দেখাচ্ছেন। সব মিলিয়ে ৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ভারত।

দ্বিতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ দুই উইকেটে ৭৫ রান। প্রথম ইনিংসে ২৩ রানে পিছিয়ে থাকায় ভারতের লিডটা এখন ৫২ রানের। যশস্বী জয়সওয়াল ৫১ ও আকাশদ্বীপ চার রানে অপরাজিত আছেন। কে এল রাহুল সাত ও সাই সুদর্শন ১১ রানে আউট হয়েছেন।

ওভাল টেস্টের দ্বিতীয় দিনে বেলাররা ১৬ উইকেট তুলে নিয়েছেন। ২ ইনিংস মিলিয়ে ভারতের ৬ এবং প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের পতন হয়েছে।

প্রথম দিনের ৬ উইকেটে ২০৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ভারত তাদের শেষ চার উইকেট হারিয়েছে মাত্র ২০ রান তুলতে। জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও ভারতীয় বোলারদের তোপের মুখে ২৪৭ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৬ রান পায় সফরকারি ভারত। কিন্তু কে এল রাহুল ও সাই সুদর্শন ১১ রানে আউট হওয়ার পর কিছুটা হলেও ব্যাক ফুটে চলে গেছে ভারতীয় দল।

দ্বিতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২২৪ ও ৭৫/২
ইংল্যান্ড: ২৪৭ রান

Exit mobile version