কিংস্টনে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়

কিংস্টনের সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়া পড়েছে বড়সড় বিপাকে। সফরকারীরা ভালো শুরুর পরও ১৫৭ রানে ৩ উইকেট থেকে সবকটি উইকেট হারায় মাত্র ৬৮ রানে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় মাত্র ২২৫ রানে। জবাবে দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করে, পিছিয়ে আছে ২০৯ রানে।

কিংস্টনের এই দিবারাত্রীর ম্যাচের প্রথম দিনে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছেন স্টিভ স্মিথ (৪৮) ও ক্যামেরন গ্রিন (৪৬)। তবে দ্বিতীয় সেশনের খেলা শুরু হওয়ার আগে ক্যামেরুন গ্রিন সাঝঘরে ফেরেন। এরপরে তৃতীয় সেশনের খেলা শুরু ঠিক পরেই স্টিভ স্মিথ আউট হয়। পরপর দুটো গুরুত্বপূর্ন উইকেট হারিয়ে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার।

এরপরে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি অজি ব্যাটাররা। শামার জোসেফ ৪টি, জেডেন সিলস ৩টি এবং জাস্টিন গ্রিভস ৩টি করে উইকেট নেন।

দিনশেষে মাত্র ৯ ওভার ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। তবে অজি পেসার মিচেল স্টার্ক তাঁর শততম টেস্ট ম্যাচে কেভলন অ্যান্ডারসনকে মাত্র ৩ রানে বোল্ড করে অস্ট্রেলিয়ার পক্ষে দিন শেষ করেন সাফল্য দিয়ে।

দিনশেষে ক্যামেরন গ্রিন বলেন,

“প্রত্যেকটি পিচই কঠিন ছিল। যত বেশি সময় উইকেটে থাকা যায়, আশা করি পরিস্থিতি ভালো হয় – কিন্তু এবার তেমন হয়নি। এটাই শিক্ষা। প্রথম ইনিংসে বলগুলো সামলানো কঠিন। তবে সময় দিতে হবে, নিজেদের মানিয়ে নিতে হবে।”।

উল্লেখ্য, তিন ম্যাচের এই সিরিজে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। গ্রেনাডা ও ব্রিজটাউনে তারা পেয়েছে সহজ জয়। তাই কিংস্টন টেস্টটি এখন কেবল মর্যাদা রক্ষার লড়াই ওয়েস্ট ইন্ডিজের জন্য। তবে এই টেস্টের শুরুর দিনের খেলা একতা রোমাঞ্চকর টেস্টেরই আভাস দিয়েছে। এই টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিসের ব্যাটিং এবং পিচের আচরন ম্যাচের ফলাফল নির্ধারনে ভালো ভূমিকা রাখতে পারে।

Exit mobile version