কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি রিয়াল-ম্যান সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালের আগেই ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

সুইজারল্যান্ডের লিওনে আজ বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় ড্র অনুষ্ঠান শুরু হয়। সেখানে শেষ আটেই ম্যান সিটি ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া নিশ্চিত হয়।

অন্য তিন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড-অ্যাটলেটিকো মাদ্রিদ ও পিএসজি-বার্সোলোনা।

সেমিফাইনালের ড্র-ও এদিন অনুষ্ঠিত হয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার জয়ী দল খেলবে বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেই মধ্যকার জয়ী দলের বিপক্ষে। সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের মধ্যেকার জয়ী দল এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার জয়ী দল।

কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ৯ ও ১০ এপ্রিল মাঠে গড়াবে। ফিরতি লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগের খেলা হবে ৩০ এপ্রিল ও ১ মে। ফিরতি লেগের ম্যাচে ৭ ও ৮ মে।

ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ফাইনাল। এবারের ফাইনাল নিয়ে ওয়েম্বলিতে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ/ইউরোপিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ইতিহাসে আর কোনো স্টেডিয়াম এতবার ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি।

Exit mobile version