ইতালিয়ান কাপে গোল উৎসব করেছে জুভেন্টাস। বৃহষ্পতিবার সিরি ‘আ’ ক্লাবের অপেক্ষাকৃত দূর্বল দল সালেরনিতানাকে নিয়ে তারা ছেলেখেলা করে জয় পেয়েছ ৬-১ গোলে।
এ জয় তাদেরকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১১ জানরয়ারি বাংলাদেচ সময় রাত ২ টায় ফ্রোসিনোনের বিপক্ষে খেলবে তারা।
বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের জালে গোল উৎসব করলেও প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। গ্যালারিতে দর্শক বসতে না বসতেই তাদের চমকে দিয়েছিল সালেরনিতানা। জুভেন্টাসের ডিফেন্ডার ফেডেরিকো গাত্তির ভুল থেকে গোল পেয়ে যান চুকবুইকেম ইকবুইমেসি। ম্যাচের বয়স তখনো এক মিনিট হয়নি। মাত্র ৫৯ সেকেন্ডে গোলটি করেন তিনি।
জুভেন্টাস অবশ্য ঘুরে দাঁড়াতে মোটেও দেরি করেনি। দ্বাদশ মিনিটেই তারা গোল ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, প্রথমার্ধেই তারা এগিয়ে যায়।
ফ্যাবিও মিরেত্তি ও আন্দ্রে ক্যাম্বিয়াসো গোল দুটো করেন। তবে দ্বিতীয়ার্ধে জুভেন্টাস গোল উৎসব করেছে। এ অর্ধে চারটি গোল পায় তারা।
মিরেত্তি ও ক্যাম্বিয়াসোর পাশাপাশি গোলদাতার তালিকায় নাম লেখান ড্যানিয়েল রুগানি, কেনান ইলদিজ টিমোথি উইয়াহ গোল করেন। অন্যটি ছিল আত্মঘাতি।
ঘরোয়া লিগ বেশ ভালো অবস্থানে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলান থেকে দুই পয়েন্ট পিছিয়ে তারা। ২০১৮ সালে সিরি ‘আ’তে সাসুউলোকে ৭-০ গোলে হারিয়েছিল। তারপর জুভেন্টাস এ ম্যাচে প্রথমবারের মতো ৬ গোল করলো।
কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ ফ্রোসিনোন গত মাসে নাপোলিকে ৪-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে ফিওরেন্টিনা বোলোনিয়ার, ল্যাজিও রোমার এবং এসি মিলান আটালান্টার মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















