চট্টগ্রামেও দাপট দেখাচ্ছে শ্রীলঙ্কার ব্যাটাররা

চট্টগ্রাম টেস্ট

সিলেটের মতো চট্টগ্রাম টেস্টেও বাংলাদেশী বোলারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা কোন না উইকেট হারিয়ে কাটিয়ে দিয়েছে সফরকারীরা। বিনা উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন দুই লঙ্কান ওপেনার নিশান মাদুষ্কা ও দিমুথ করুণারত্নে।

সিলেট টেস্টে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর চট্টগ্রামে টস জিতে শ্রীলঙ্কা ব্যাটিং বেছে নিয়েছে। প্রথম সেশনে পাঁচ বোলার মিলে ২৭ ওভার বল করেও কোন উইকেট পাননি। অবশ্য স্লিপে ক্যাচ মিসের পাশাপাশি রান আউটের সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ।

এই টেস্টের মধ্য দিয়ে দীর্ঘ এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচে দু’টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ দল।

সিলেট টেস্টে তিন পেসারের মধ্যে কেবল খালেদ আহমেদই জায়গা পেয়েছেন চট্টগ্রাম টেস্টে। শরিফুল ইসলাম ও নাহিদ রানার জায়গায় খেলছেন অভিষিক্ত পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

Exit mobile version