চলে গেলেন হকি ফেডারেশনের সহ-সভাপতি ইউসুফ

দেশের হকি অঙ্গনের প্রিয়মুখ, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ সংগঠক মোহাম্মদ ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে আজ সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেন বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক। মৃত্যৃকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

বাদ আসর চট্টগ্রামের সিডিএ জামে মসজিদে জানাযা নামাজ শেষে গরিবুল্লাহ শাহ মাজর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Exit mobile version