উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০২৪-২৫ মৌসুমের সেমিফাইনালে উঠে এসেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের চার পরাশক্তি। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনালের পর এখন নজর শেষ চারের লড়াইয়ে। যেখানে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন ও ইতালির প্রতিনিধিরা একে অপরের মুখোমুখি হবে ট্রফির খরা কাটানোর দারুণ এক সুযোগ নিয়ে।
সেমিফাইনালের প্রথম লেগ শুরু হবে এপ্রিলের ২৯ তারিখে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক আর্সেনাল ও ফরাসি ক্লাব প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। পরদিন, ৩০ এপ্রিল বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে আতিথেয়তা দেবে বার্সা।
দ্বিতীয় লেগের লড়াই শুরু হবে ৬ মে, যেখানে সান সিরোতে বার্সার মুখোমুখি হবে ইন্টার মিলান। আর ৭ মে প্যারিসে ফিরতি লেগে পিএসজি’র প্রতিপক্ষ হবে আর্সেনাল।
সেমিফাইনাল সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী রাত ১টায়):
প্রথম লেগ:
২৯ এপ্রিল (মঙ্গলবার): আর্সেনাল বনাম পিএসজি
৩০ এপ্রিল (বুধবার): বার্সেলোনা বনাম ইন্টার মিলান
দ্বিতীয় লেগ:
৬ মে (মঙ্গলবার): ইন্টার মিলান বনাম বার্সেলোনা
৭ মে (বুধবার): পিএসজি বনাম আর্সেনাল
ফুটবল ভক্তদের জন্য এপ্রিল-মে মাসের এই রাতগুলো হয়ে উঠবে নিঃসন্দেহে রোমাঞ্চকর। কে যাবে ওয়েম্বলিতে ফাইনাল খেলতে? অপেক্ষা আর কয়েক রাতের।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















