জন্মদিনেই ফর্মে ফিরলেন তামিম; করেছেন অর্ধশতক

ঢাকা প্রিমিয়ার লিগে আজ দারুন এক ইনিংস খেলেছেন তামিম ইকবাল। নিজের ৩৫তম জন্মদিনের দিনই ফর্মে ফিরলেন দেশসেরা এই ওপেনার।

রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে দারুন এক অর্ধশতক তুলে নেন প্রাইম ব্যাংকের হয়ে খেলা তামিম। শেষ পর্যন্ত ৭৮ বলে ৬৭ রান করেছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসরে ফরচুন বরিশালকে জেতালেও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এ খেলা কোনো ম্যাচেই ২০ রানের বেশি করতে পারেননি তামিম।

অবশেষে আজ নিজের জন্মদিনেই ফর্মে ফিরেছেন এই বাঁহাতি ওপেনার। ৬২ বলেই নিজের অর্ধশতক তুলে নেন তামিম।

Exit mobile version