এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ভারতের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। এমন সময় ইনিংসের তৃতীয় ওভারেই আউট হতে পারতেন অভিষেক। তানজিম হাসান সাকিবের বলে এই বিধ্বংসী ওপেনার অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাট ছুঁয়ে আসা বল ডানদিকে লাফিয়েও গ্লাভসে আটকাতে পারেননি উইকেটরক্ষক জাকের আলি অনিক।
শুরুতেই নতুন জীবন পাওয়া অভিষেকের রান ছিল তখন ৭। এরপর তিনি উপহার দেন ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস। ফলে জাকেরের ক্যাচ হাতছাড়া করার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ধারাভাষ্যকার আতহার আলি খান।
ম্যাচ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন,‘আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। আসলে শুরুতেই জাকের আলির হাতে যে ৭ রানে ক্যাচটি হাতছাড়া হয়েছিল। আমি মনে করি সেটাই ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জিং মুহূর্ত।’
চোট আক্রান্ত লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করা জাকের আলিও সেটা স্বীকার করেছেন, ‘হ্যাঁ, আপনি বলতে পারেন। কারণ সে এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















