প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ঢাকা মেট্রো পর্বের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয় ও গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মোল্লারটেক উচ্চ বিদ্যালয়কে ২৯ রানে হারিয়েছে বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়।
ভেজা আউটফিল্ডের কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ওভার কর্তন করে নির্ধারিত ১৫ ওভারে ১১৭ রান স্কোরবোর্ডে তুলে তারা। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলে ফাইজুল। জবাব দিতে নেমে ৮৮ রানে গুটিয়ে যায় সরকারি মোল্লারটেক উচ্চ বিদ্যালয়।
অন্য কোয়ার্টার ফাইনালে ২০১৭ সালে ঢাকা মেট্রোর চ্যাম্পিয়ন গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের বিপক্ষে পরাজয় বরণ করে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। আগে ব্যাট করে ১৮৯ রানের লড়াকু পূঁজি স্কোরবোর্ডে জমা করে গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করে ওমর। মিতব্যয়ী বোলিং এবং শুরুতেই উইকেট হারানোর ধাক্কায় আর ম্যাচ জিততে পারেনি রায়ের বাজার উচ্চ বিদ্যালয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















