নিজেদের মাঠে ৬৮তম মিনিটে পিছিয়ে পড়া ম্যাচে ৮৮তম মিনিটে সমতায় ফেরার পর ইনজুরির কারণে যোগ করা সময়ের প্রথম মিনিটে (৯১) গোল করে বায়ার্ন মিউনিখকে চরমভাবে হতাশায় ডুবিয়ে পৌঁছে গেলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। বাংলাদেশ সময় আগামী ১ জুন রাত একটায় ১৫তম শিরোপার লক্ষ্যে আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির দল।
গত ৩০ বায়ার্নের মাঠ, আলিয়াঞ্জ অ্যারেনা থেকে ২-২ গোলের ড্র নিয়ে ফিরেছিলো অ্যানচেলত্তির দল। ওই ম্যাচে ২৪ মিনিটে রিয়াল এগিয়ে যাওয়ার পর জোড়া গোল করে এগিয়ে গিয়েছিলো বায়ার্ন। পরে ৮৩তম মিনিটে ভিনিসিয়ূসের গোলে সমতায় ফেরে রিয়াল। ওই দিনে নিজেদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছিলো সান্তিয়াগো বার্নাব্যুর যোদ্ধারা। ফিরতি ম্যাচে তার প্রমাণও দিলো তারা।
বুধবার রাতে ফিরতি ম্যাচে বায়ার্নের ওপর শুরু থেকেই ঝাপিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কিন্তু একের পর এক মিসে স্বাগতিক দর্শকদের হতাশায় পোড়াচ্ছিল ফুটবলাররা। গোলশূন্য প্রথমার্ধ শেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে লিড নেয় বায়ার্ন। ৬৮তম মিনিটে আলফোনসো ডেভিসের গোলে লিড নেয় সফরকারীরা।
ম্যাচ এগিয়ে যাচ্ছিলো শেষের দিকে। কিন্তু মাঠ সান্তিয়াগো বার্নাব্যু আর দলটার নাম রিয়াল। তার প্রমাণ মিললো আবারও। ৮৮তম মিনিটে জোসেুলে তার প্রথম গোলের পর তিন মিনিট ব্যবধানে তুলে নিলেন দ্বিতীয় গোল। একইসাথে গগনবিদারী চিৎকারে ফাইনালে ওঠার আনন্দে মাতোয়ারা হয়ে যায় গ্যালাকটিকো সমর্থকরা।
আগেরদিন পিএসজিকে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান এই ক্লাবটি তৃতীয় বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। এর আগে দুইবার ফাইনাল খেলা বরুশিয়া ১৯৯৭ সালে প্রথম ফাইনালেই শিরোপা জয় করে। ২০১৩ সালে ফাইনাল খেললেও সেবার তাদের পরাজিত করে নিজেদের ৫ম শিরোপা জয় করে বায়ার্ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















