জিম্বাবুয়ের কাছে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ

সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। অথচ কিনা, হারতে হারতে যখন দেয়ালে পিঠ ঠেকে যেত, তখনই বাংলাদেশের ক্রিকেটের ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসতো জিম্বাবুয়ে। কিন্ত না!

এবার আর খর্বশক্তির এই দলটি বাংলাদেশকে কোন ছাড় দেয়নি। উল্টো ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিলেটে টেস্টে বড় জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। কেবল জয় বললে ভুল হবে! নিজেদের টেস্ট ক্রিকেটে ইতিহাসে গড়েছে নতুন ইতিহাস!

এর আগে টেস্ট ক্রিকেটে কখনও ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেননি। ১৯৯৮ সালে ১৬২ রানের লক্ষ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল তারা। এবার সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশের দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সফরকারীরা।

ওপেনিং জুটিতে ২১ ওভারে ৯৫ রান তোলে তারা। দলের নিশ্চিত হারে পেসাররা যখন ব্যর্থ ঠিক তখনই আপন শক্তিতে জ্বলে উঠেন মেহেদী হাসান মিরাজ। একাই জিম্বাবুয়েকে কাঁপিয়ে দেন এই স্পিনার। তবে শেষ রক্ষা হয়নি!

শেষ পর্যন্ত তিন উইকেটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ফলে নিজেদের টেস্টের ইতিহাসে প্রথমবার ১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে জয় পেলে সফরকারীরা। বল হাতে দ্বিতীয় ইনিংসে ২২.১ ওভারে ৫০ রান দিয়ে নেন ৫ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে  এগিয়ে গেল সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১/১০

জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩/১০

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৫৫/১০

জিম্বাবুয়ের টার্গেট ১৭৪ রান।

জিম্বাবুয়ে ১৭৪/৭

জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।

দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

Exit mobile version