টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, মিরপুরে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

মিরপুরে এখন পর্যন্ত ৫৪ ওয়ানডে খেলে ২৬টিতে জিতেছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি ৪৭ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ২১টিতে, আর ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ২৪ ম্যাচে; দুটি ম্যাচে কোনো ফল আসেনি।

ঘরের মাঠে দুই দলের লড়াইয়েও ব্যবধান অল্প। বাংলাদেশে অনুষ্ঠিত ২০ ম্যাচে টাইগাররা জিতেছে ৯টিতে, ক্যারিবীয়দের জয় ১০ ম্যাচে।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল গত ডিসেম্বর মাসে, ওয়েস্ট ইন্ডিজের মাঠে। সেই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে তার আগে টানা ১১ ম্যাচে অপরাজিত ছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, আলিথ আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোস্টন চেইজ, গুডাকেশ মোটি, জাস্টিন গ্রেইভস, রোমারিও শেফার্ড, শেরফান রাদারফোর্ড, শামার জোসেফ ও জেডন সিলস।

Exit mobile version