টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

বিপিএলের সপ্তম ম্যাচে মুখোমুখি রাজশাহী-চট্টগ্রাম

বিপিএলে ঢাকায় প্রথম পর্বের খেলা শেষ হচ্ছে আজ। এরপর বিপিএল চলে যাবে সিলেটে। তার আগে শেষ দিনে মাঠে নামছে চার দল। দিনের প্রথম সপ্তম খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ‍ও রাজশাহী। রোমাঞ্চকর ম্যাচে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়েছে চট্টগ্রামের দলটি।

দুর্দান্ত ছন্দে থাকা পেসার তাসকিন আহমেদ ইনিংসের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টস জিতে চট্টগ্রামবে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আসরে প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেও জিততে পারেনি দূর্বার রাজশাহী। তবে দ্বিতীয় ম্যাচে তাসকিনের রেকর্ড গড়া বোলিংয়ের পর বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে জয় পেয়েছেন রাজশাহী। অন্যদিকে এখনও জয়ের মুখ দেখেনি চট্টগ্রামের দলটি।

Exit mobile version