সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতেছে বাংলাদেশ। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নতুন বছরে প্রথম টেস্টে কয়েনভাগ্য নিজের পক্ষেই পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক। তবে সিলেটের মাঠে সকাল থেকেই চলছে মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি খেলা।
প্রথম টেস্টের একাদশে কোনো পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেনি বাংলাদেশ। তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজসহ দুই স্পিনার নিয়ে নামছে তারা। পেস বিভাগে নাহিদ রানার সঙ্গে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। স্পিনে মিরাজের সঙ্গে বাঁহাতি তাইজুল ইসলাম। কিপিং গ্লাভস থাকছে জাকের আলির হাতে। ওপেনিংয়ে জাকির হাসানকে টপকে সুযোগ পেয়েছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্ট শুরু সকাল ১০টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি অ্যান্ড বিটিভি ওয়ার্ল্ড।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















