নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় ম্যাচটি শুরু দুপুর ২টায়।
এর আগে চট্টগ্রামে প্রথম ম্যাচে দাপটে জয় পেয়েছে বাংলাদেশ। তবে চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে জিতেছে বৃষ্টি। আজ শনিবার মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে!
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিসহ ঠাণ্ডা আবহাওয়ার ছোঁয়া লেগেছে। আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তা অনেকটাই কম। সেক্ষেত্রে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা আপাতত কমই বলা যাচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত ওয়েবসাইট আকুওয়েদার জানাচ্ছে, ২ মে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৯০%। এছাড়া বজ্রপাতের সম্ভাবনা আছে ৫৪%। এছাড়া দেড় ঘণ্টা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। তাপমাত্র সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে ২৫% এ আসবে যদিও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















