টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

জিম্বাবুয়েকে হোয়াইটয়াশ করার লক্ষ্যে এ ম্যাচে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকরা। একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ, শেখ মেহেদী ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তানভির ইসলাম।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-০তে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলী ও সাইফউদ্দিন।

Exit mobile version