ঢাকায় বিপিএলের প্রথম পর্বের খেলা শেষে সিলেট পর্বের খেলা শুরু। বিপিএলের নবম ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা। স্বাগতিক সিলেটের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর দেড়টায়। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দূর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।
এর আগে ঢাকায় প্রথম পর্বের খেলা শেষে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। তবে ঢাকায় এক মাত্র ম্যাচে হেরেছে সিলেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















