সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা। এ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে সফরকারীরা।
শেষ ম্যাচে বাংলাদেশ দলে পাঁচ পরিবর্তন। শেষ ম্যাচে স্কোয়াডের সবাইকে খেলার সুযোগ দিচ্ছে বাংলাদেশ। একাদশে এনেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান, দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
সিরিজে প্রথমবার খেলছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
