টাইগারদের পাকিস্তান সফর নিয়ে সব শেষ যা জানা গেল

পাকিস্তান সফরের আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার উড়াল দিয়েছে টাইগররা। সেখানে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান সফরে যাওয়ার কথা টিম বাংলাদেশের! তবে ভারত-পাকিস্তানের মধ্যেকার সংঘাত সফর নিয়ে শঙ্কা দেখা দেয়।

তবে এরই মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় বিসিবি পাকিস্তান সফরে যেতে রাজি! এ মাসের শেষ সময়ে পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি নির্ধারিত ছিল বাংলাদেশের জন্য। যা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেটি ছিল বড় ধরণের প্রস্তুতির মঞ্চ।

সফরে বাংলাদেশ দলকে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। যদিও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি এই লিগের বাকি অংশের শেষ হবে ২৫ মে।

ফলে পিছিয়েছে বাংলাদেশ সিরিজের সূচিটাও। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি তৈরি করেছেন। যেখানে প্রথম ম্যাচ ২৭ মে এবং শেষ ম্যাচ ৫ জুনে নির্ধারিত করা হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান খেলালাইভকে বলেন, এই সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের নিরাপত্তা সংস্থা ও ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশন থেকে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করবে বিসিবি।

আমরা আশা করছি আগামী রোববারের মধ্যেই একটা সিদ্ধান্ত জানতে পারবো। আমরা করছি পজেটিব কোন কিছু আসবে।’

Exit mobile version