টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় বাংলাদেশ

ঢাকায় ওয়ানডে সিরিজ শেষে এবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন অধিনায়ক লিটন দাসের।

ম্যাচ পূর্ণ সংবাদ সম্মেলনে চট্টগ্রামে রোববার লিটন বলেন,‘ হাঁ, আমরা এখন টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলছি। তবে আমরা ফর্মেট পরিবর্তন হয়েছে। মাত্রই ওয়ানডে সিরিজ খেলেছি। ফর্মেট পরিবর্তন করলে অন্য ফর্মেটে ফর্মে ফিরতে কিছুটা সময় লাবে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। তবে এখানে দুই দলই ভালো খেলবে।’

দলের টপ অর্ডার ভালো করলে মিডেল অডার ব্যর্থ হয় আবার মিডেল অর্ডার ভালো করলে অর্ডার ব্যর্থ হয়? এমন প্রশ্নে লিটন বলেন,‘ কোন কোন সিরিজে টপ অর্ডার ভালো করবে। আবার কখনও মিডেল অর্ডার ভালো করবে। এটাই হওয়ার কথা, সবাই এক সিরিজে ভালো করতে পারবে না, ফেল হবেই আমরা সেটা নিয়ে কাজ করছি। আশা করছি ভালো কিছু করতে পারবো। ধারবাহিক হওয়ার টেষ্টা করছি।

Exit mobile version