তামিমের সেঞ্চুরিতে গুলশানের জয়

অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি পেলেন আজিজুল হাকিম তামিম। শনিবার বিকেএসপিতে তামিমের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারায় তারা। ঢাকা প্রিমিয়ার লিগে এটি তামিমের প্রথম সেঞ্চুরি।

এদিন বিকেএপিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৭.৩ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৫১ রান করেন সাজ্জাদুল হক। এছাড়া প্রাইম ব্যাংকের পক্ষে ৪৩ রান করেন ইরফান শুকুর। বল হাতে গুলশানের পক্ষে মেহেদী হাসান তিন উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে তামিমের সেঞ্চুরিতে ৩৭.১ ওভারে ৫ উইকেটে ২০৪ রান তোলে গুলশান। দলের পক্ষে আজিজুল হাকিম হাকিম তামিম ১০৬ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় ১০৫ রান করেন।

Exit mobile version