তৃতীয় দিন ব্যাটিং সতর্ক আয়ারল্যান্ড

তৃতীয় দিন ব্যাটিং সতর্ক আয়ারল্যান্ড

মিরপুর টেস্টে শুক্রবার তৃতীয় দিন ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখা ৫২ ওভারে ৫ উইকেটে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৬২ রান। বাংলাদেশ এখনও এগিয়ে আছে ৩১৩ রানে।

এর আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের জোড়া সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ৪৭৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। জবাবে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ৫ উইকেটে ৯৮ রান তোলে সফরকারীরা।

এর আগে সিলেট টেস্টে জয় ও শান্তর জোড়া সেঞ্চুরিতে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। জোড়া সেঞ্চুরিতে উজ্জ্বল বাংলাদেশ দলের ব্যাটিংয়ে নতুন উদ্দীপনা এবং শক্তিশালী উপস্থিতি দেখিয়েছে।

মিরপরে শততম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূর্ণ করে ইতিহাসের খাতায় নাম লেখান মুশফিক। দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি তুলে নিয়ে কিংবদন্তিদের কাতালে মুশফিক। সমান ১৩টি সেঞ্চুরি আছে মুমিনুল হকের। দ্বিতীয় দিন শেষে মুশফিক ৯৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।

সকালে ১ রান নিয়ে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। তবে ইনিংসের ৯৯তম ওভারে বাঁহাতি স্পিনার হামফ্রিসের বলটি অতিরিক্ত বাউন্সের সঙ্গে টার্নও করে। সেটি আর সামলাতে পারেননি মুশফিক। ব্যাট ছুঁয়ে বল চলে যায় দ্বিতীয় স্লিপে থাকা ফিল্ডার বলবার্নির হাতে। এক হাতে দারুণ ক্যাচ নিয়েছেন তিনি। মুশফিক আউট হয়েছেন ১০৬ রান করে। ১৯৫ বলে ৫ বাউন্ডারিতে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। মুশফিকের পর সেঞ্চুরি পেয়েছেন লিটন দাস। ১৫৮ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। টেস্ট ক্যারিয়ারে এটি লিটনের পঞ্চম সেঞ্চুরি।

Exit mobile version