থেমেছে বৃষ্টি, সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু দুপুর ১টায়

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিলেট টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। বৃষ্টি থামার পর দুপুর ১টায় শুরু হবে তৃতীয় দিনের খেলা।

আ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা।

তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিনের শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৭।

এখনও জিম্বাবুয়ের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলা শেষে অলরাউন্ডার মিরাজ বলেন,‘এখন যে উইকেট তাতে মনে হয়, আমরা যদি ভালোভাবে ব্যাটিং করতে পারি… ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ৩৫০ থেকে যদি ৪০০ রান করার। এটা দলের জন্য অনেক ভালো হবে।’

Exit mobile version