হাতছানি ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের। তবে নিজেদের ভূলে সিরিজ হাতছাড়া হয়েছে নাজমুল হোসেন শান্তদের। অবশ্য পুরো সিরিজ জুড়েই উত্তাপ ছড়িয়েছে মাঠে ঘটা নানা বিতর্কিত ঘটনা।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’ ঘটনার উত্তাপ ছিলো সদ্য সমাপ্ত দ্বি-পাক্ষিক সিরিজেও। সিলেটে সিরিজ জিতে লঙ্কান ক্রিকেটারদের উদযাপনে ছিলো বৈরতা। চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে সিরিজেও এই উত্তাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল। সেই ম্যাচ সামনে রেখে গতকাল সাগরিকাতে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন ওয়ানডে সিরিজ জিততে মরিয়া শান্ত-হৃদয়রা।
জাতীয় দলের উদীয়মান ক্রিকেটার তাওহিদ হৃদয় বিসিবির প্রকাশিত এক ভিডিওতে বলেন, ‘দল হিসেবে যদি বলি অবশ্যই সিরিজ জেতার জন্য খেলব, সবার মধ্যে ওই ক্ষুধাটা আছে। এই সিরিজটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং যেহেতু একটা সিরিজ আমরা হেরেছি। আমরা যদি আমাদের সেরাটা দিয়ে খেলতে পারি তাহলে ভালো কিছুই হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















