জিম্বাবুয়ের মাটিতে তিন জাতি অনূর্ধ্ব-১৯ যুব ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত করলো বাংলাদেশ। তাও আবার দুই ম্যাচ হাতে রেখেই। আজ স্বাগতিক দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশের যুবারা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২২ ওভার তিন বলে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে মাত্র ১৫ ওভার এক বল খেলেই ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আজিজুল হাকিম তামিমের দল।
২৬ জুলাই জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারে টাইগার যুবারা। এবার জিম্বাবুয়েকে হারিয়ে আবারো জয়ে ফিরল যুব টাইগাররা। এই জয়ে চার ম্যাচ শেষে ছয় পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা।
