দুই যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে লজ্জার ব্যাটিং উপহার দিয়েছে বাংলাদেশ। রোববার সিলেট টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যর্থ টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।
সবশেষ ২০০১ সালে নিজেদের মাঠে এমন বাজে ব্যাটিং করেছিল টাইগাররা। ঢাকায় সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয় ১০৭ রানে। এরপর আর কখনোই দেশের মাটিতে রোডেশিয়ানদের বিপক্ষে প্রথম ইনিংসে অন্তত ২০০ এর নিচে অলআউট হয়নি টাইগাররা।
সেটা হলো একেবারে দুই যুগ পর এসে। সিলেটে খামখেয়ালি ব্যাটিংয়ের চূড়ান্ত রূপ দেখিয়ে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন মুমিনুল হক। এছাড়া শান্তর ব্যাট থেকে আসে ৪০ রান। শেষ দিকে জাকের আলী করেন ২৮ রান।
এছাড়া একে এসে ব্যর্থ হয়েছেন ওপেনার জয় ১৪, সাদমান ১২, মুশফিক ৪,মিরাজ ১, তাইজুল ৩ রান করে বিদায় নেন। তবে পেসার হাসান ১৯ রান করে বিদায় নেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬১ ওভারে ১৯১
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















