সময়টা ভালো যাচ্ছে স্প্যানিশ সুপারস্টার জাভি হার্নান্দেজের। ভাঙাচোড়া দল নিয়ে গত মৌসুমে লা লিগার শিরোপা জিতলেও এবার তা ধরে রাখতে পারেছেন না সেটা একপ্রকার নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও এই দল নিয়ে কতদূর যেতে পারবেন তাও একটা বড় প্রশ্ন। এরই মধ্যে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা করলেন স্পেনের দুই সাংবাদিকের বিরুদ্ধে।
মামলা করার কারণ হিসেবে ২০১০ বিশ্বকাপজয়ী এই প্লেমেকার জানিয়েছেন, সবকিছুর একটা সীমা আছে। তাই বলে মিথ্যা সহ্য করার কোন মানে হয় না। দুই সাংবাদিকের একজন জানিয়েছিলেন, জাভি তার অধনস্তদের সাথে দুর্ব্যবহার করেছেন। অন্যজনের দাবী ছিলো জাভি তাকে এমন সব বার্তা পাঠিয়েছেন যা জনসম্মুখে প্রচারের অযোগ্য।
মামলার প্রসঙ্গে জাভি বলেন, ‘এই ধরনের পরিস্থিতির মধ্যে আমাকে কখনোই পড়তে হয়নি। সংবাদের সত্যতা থাকলে সেটা আমাকে মেনে নিতেই হবে কিন্তু মিথ্যা প্রচারণা মেনে নেয়া কঠিন। যে বিষয়ের সাথে আমি জড়িত নই সেখানে আমার নাম ব্যবহার করে সংবাদ পরিবেশন করলে মেনে নেয়া কঠিন’।
জাভি আরও বলেন, ‘আমার নামে মিথ্যা ও মনগড়া খবর তৈর করলে সেটা আমি কখনও মেনে নিবো না’।
যে দুইজন সাংবাদিকের নামে জাভি মামলা করেছেন তাদের নাম হলো হাভিয়ের মিগুয়েল ও ম্যানুয়েল জাবোইস। মিগুয়েল নামের সাংবাদিক স্পেনের বেশ কয়েকটি গণমাধ্যমে দাবী করেছেন যে, জাভি তার অধনস্তদের সাথে খারাপ আচরণ করেছেন। ক্লাবের অভ্যন্তরীণ তথ্য বাইরে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে জাভি কোচিং স্টাফদের সবার মোবাইলের বার্তা চেক করেন। এই বিষয়টিও অস্বীকার করেন জাভি।
এল পাইসের সাংবাদিক জাবোইস এক অনুষ্ঠানে দাবী করেন যে, জাভি তাকে বেশ কিছু ক্ষুদে বার্তা পাঠিয়েছেন যা প্রকাশ করার অযোগ্য। এই বিষয়টিও অস্বীকার করেন বার্সা কোচ। পরবর্তীতে জাবোইস নিজের অবস্থান পাল্টিয়ে জানান, তৃতীয় একটি পক্ষের সহায়তা নিয়ে জাভি তাকে এই বার্তাগুলো পাঠান।
