মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুরে একটা ৩০ মিনিটে।
আফগান সিরিজের ব্যর্থতা ভুলে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় জয় পায় বাংলাদেশ। হোম আব ক্রিকেট গ্রাউন্ড মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুরে ১টা ৩০ মিনিটে। দলের স্পিন শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে নাসুমকে। মিরপুরের স্পিন স্বর্গে এক পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দলে দুটি পরিবর্তন এসেছে। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ডের জায়গায় অভিষেক হচ্ছে অ্যাকিম অগাস্তের।
বাংলাদেশ একাদশঃ সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















