অভিযোগ উঠেছে গত মার্চে হোটেলের রুমে এক নারী সাংবাদিককে ধর্ষণ করেছেন আর্জেন্টিনার চার ফুটবলার। একজন ফুটবলার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
ওই চার ফুটবলার খেলেন আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে। গতকাল তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
অভিযুক্ত এই চার ফুটবলার হলেন, আর্জেন্টিনার স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো (২১), আর্জেন্টিনার ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে (২৭), প্যারাগুয়ের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন (২৭) এবং উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা (৩৭) ।
তাঁদের আপাতত ৪৮ ঘন্টার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আদালতে নেয়ার পর তাঁদের গ্রেফতার করার বিষয়ে সিদ্ধান্ত নিবেন বিচারক।
অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। দুইপক্ষের সাথে কথা বলে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে উরুগুয়ের গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো উপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















