নতুনদের নিয়ে ইকুয়েডরকে হারালো ইতালি

গোলের পর নিকোলা বারেল্লার উল্লাস। ছবি : ইতালি ফুটবল ফেডারেশনের ফেসবুক পেইজ।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারালো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। গত ২২ মার্চ ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারানো ম্যাচের একাদশ বাইরে রেখে এদিন নতুন একাদশ মাঠে নামিয়েছিলেন ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি।

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রেডবুল অ্যারেনায় ম্যাচের তৃতীয় মিনিটে আজ্জুরিদের এগিয়ে দেন লরেঞ্জো পেল্লিগ্রিনি। দ্বিতীয়ার্ধে ইনজুরির কারণে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) দ্বিতীয় গোল করেন নিকোলো বারেল্লা।

আগামী জুনে ইউরোর শিরোপা ধরে রাখার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের মাটিতে দু’টি প্রস্তুতি ম্যাচ খেললো ইতালি। ১৬ জুন এবারের ইউরোতে ইতালির প্রথম ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে।

তার আগে তুরস্ক ও বসনিয়ার বিপক্ষে যথাক্রমে ৫ ও ১০ জন দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইতালি।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ক্লাব ছাড়াও নিয়মিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রীতিমতো মেলা বসছে।

Exit mobile version