নতুন ইতিহাসের অপেক্ষায় মুশফিক

নতুন ইতিহাসের অপেক্ষায় মুশফিক

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৩৮ বছরে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় প্রহর গুনছেন ডানহাতি এই উইকেট কিপারব্যাটার। তবে তার আগেই অবশ্য ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন এই অভিজ্ঞ তারকা ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষেই ঘরের মাঠে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে মাঠে নামবেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

ইতিহাস গড়ার প্রস্তুতি তিনি সেঞ্চুরিতে রাঙিয়েছেন। সিলেটে জাতীয় লিগে কাঙ্ক্ষিত সেঞ্চুরির পর মুশফিকের উদযাপনটাও আলাদাভাবে নজর কেড়েছে। বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়েই মুষ্ঠিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুড়লেন।

আগুনে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েও থাকলেন বোলাদের দিকে। মুশফিকের খ্যাপাটে এমন উদযাপন এর আগেও দেখা গেছে। এবার জাতীয় লিগে তার এমন উদযাপন দেখা গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সব ঠিক থাকলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এখন পর্যন্ত তিনি ৯৮টি টেস্টে খেলেছেন। মুশফিকের পর দ্বিতীয় স্থানে আছেন মুমিনুল হক। তিনি খেলেছেন ৭৩টি টেস্টে। এছাড়া তৃতীয় স্থানে থাকা সাকিব ৭১ ও তামিম খেলেছেন ৭০টি টেস্টে। সব ঠিকঠাক থাকলে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের অবিস্মরণীয় মাইলফলক তিনি স্পর্শ করবেন। সেই টেস্টের লড়াইয়ের জন্য তার প্রস্তুতিটা দারুণ হলো এই সেঞ্চুরি দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে ঢাকায় আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই প্রথমবারের মত বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড দুটি টেস্ট ম্যাচ খেলবে। এর আগে সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফরে আইরিশরা একটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল।

আগামী ১১-১৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯-২৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।  এছাড়া ২৭ ও ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি২০ সিরিজের তিনটি ম্যাচ। জাতীয় দলের হয়ে ৯৮টি টেস্টে খেলে মুশফিক করেছেন ৬হাজার তিনশত ২৮ রান। যার মধে ১২টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি রয়েছে। তার টেস্টে ব্যাটিং গড় ৩৮.১২।

Exit mobile version