চমক দিয়ে সবার আগে এশিয়া কাপের শেষ চারে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যকার বিরোধ এশিয়া কাপকে তীব্র উত্তেজনার মধ্যে ফেলে দিয়েছে। সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া ‘হ্যান্ডশেক বিতর্ক’দ্রুতই কূতনৈতিক ও রাজনোইতিক সংকটে রূপ নিয়েছে।
ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে পাকিস্তান। কিন্তু জয়ের পর পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করে সেই ঘায়ে নুনের ছিটা দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। অখেলোয়াড়সুলভ এই আচরণের প্রেক্ষিতে ম্যাচের পর প্রেস কনফারেন্স বর্জন করেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তাতেও ক্ষোভ কমেনি পিসিবির। সেই ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দিতে আইসিসির কাছে নালিশও জানিয়েছিল পাকিস্তান।
সেই চাওয়াকে আইসিসি গুরুত্ব না দেয়ায় পাকিস্তান এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোরও হুমকি দিয়েছে। যদিও আইসিসি পিসিবির কিছু শর্ত মেনে নিয়েছে, তবে এনডিটিভির সূত্রে জানা গেছে নতুন করে কিছু আশঙ্কাও তৈরি হয়েছে। এনডিটিভি জানিয়েছে, ভারত ও পাকিস্তান উভয়েই টুর্নামেন্টের কিছু বিষয় নিয়ে এসিসির কাছে অনুরোধ জানিয়েছে।
পিসিবির চাওয়া ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে রেফারির ভূমিকায় থাকা অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দিতে হবে। আইসিসি রাজি হয়েছে পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচে রিচি রিচার্ডসনকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে। তবে পাইক্রফট পাকিস্তানের পরবর্তী ম্যাচগুলোতে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
ফলে বর্তমান পরিস্থিতি এখনো ঘোলাটে। পিসিবি ও এসিসির চেয়ারম্যান মোহসিন নাকভি শিগগিরই একটি ঘোষণা দিতে পারেন, যেখানে পাকিস্তানের টুর্নামেন্টে অংশগ্রহণ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত হতে পারে। তবে তিনি একই সঙ্গে তাদের উদ্বেগগুলোও পুনরায় উল্লেখ করতে পারেন।
এই অবস্থায়, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ভারত শিরোপা জেতে, তাহলে তিনি চান না যে এসিসির চেয়ারম্যান নাকভি ভারতের হাতে ট্রফি তুলে দিক। এ বার্তাও এসিসির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাকিস্তানও চায়, এ ধরনের সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হোক, যাতে মাঠে পরে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















