সিলেট টেস্টে প্রথম দিনের হতাশাকে পেছনে ফেলে জ্বলে উঠেছে বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে মেঘলা আকাশের নিচে জিম্বাবুয়ের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিচ্ছেন নাহিদ রানা-হাসান মাহমুদ। লাঞ্চের আগেই জিম্বাবুয়ের চার উইকেট তুলে নিয়েছে এই দুই পেসার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সোমবার (২১ এপ্রিল) লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ে সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৩ রান। প্রথম দিন শেষে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে সকালে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে।
তবে দিনের শুরুতেই সাফল্য পেল বাংলাদেশ। দলীয় ৬৯ রানের মাথায় পেসার নাহিদ রানা দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে বেন কারানকে ফেরান। তিনি ১৮ রান করে বিদায় নেন। আগের দিন ১৭ রানে অপরাজিত ছিলেন। ইনিংসের ২১তম ওভারের শেষ বলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার ওপেনার ব্রায়ান বেনেটকে ফেরালেন তিনি। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হয়ে গেলেন জিম্বাবুয়ে ওপেনার। তবে তার আগেই নিজের ফিফটি তুলে নেন এই ওপেনার।
জিম্বাবুয়ের দলীয় রান তখন ২১ ওভারে ২ উইকেটে ৮৮ রান। পরের ওভারে এবার জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে নিক ওয়েলচ ২ রান করে বোল্ড। ফলে প্রথম ঘণ্টায় ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
লাঞ্চের আগে নিজের তৃতীয় উইকেট তুলে নেন নাহিদ রানা। এবার জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভাইন ব্যক্তিগত ৮ রান করে নাহিদের বলে উইকেটের পেছনে ক্যাচ। লাঞ্চ বিরতিতে জিম্বাবুয়ের সংগ্রহ ৩৮ ওভারে ১৩৩/৪। এর আগে বাংলাদেশ প্রথম ইনংসে ১৯১/১০
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















