নিউজিল্যান্ডের বোলিং কোচ হলেন দেশটির সাবেক অলরাউন্ডার জ্যাকব ওরাম। আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন তিনি এর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন বাংলাদেশের সাবেক কোচ শেন জার্গেনসন। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি।
আর গত বছরের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। এছাড়া ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার সিরিজ থেকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বোলিং কোচ ছিলেন ওরাম।
এই তিনটি সফরই নিউজিল্যান্ডের ভালো কাটেনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর, অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরেছে ৩-০ ব্যবধানে। টি–টোয়েন্টি বিশ্বকাপে তো বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।
৪৬ বছর বয়সী ওরামের কোচিং ক্যারিয়ার শুরু ২০১৪ সালে। সে বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের বোলিং কোচের দায়িত্ব নেন ওরাম। ২০১৮ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














